Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ইদ্রিস মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কিশোরগঞ্জে বিএনপির সম্মুখসারির নেতা ও সাবেক সফল চেয়ারম্যান ইদ্রিস মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ও ১ নং রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে পুনরায় দলে স্বপদে বহাল করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।

রবিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।

চিঠিতে যা বলা হয়েছে: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই অব্যাহতির আদেশ প্রত্যাহার করে আপনাকে দলীয় পদে পুনর্বহাল করা হলো।’’

চিঠিতে আরও আশা প্রকাশ করা হয় যে, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

নেতৃত্বের মূল্যায়ন: মো. ইদ্রিস মিয়া দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। রশিদ্রাবাদ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হিসেবেও তার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

1

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

2

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

3

রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে খুঁজে পাওয়া যায়

4

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

5

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

6

ঢাকা ও আশপাশের জেলার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

7

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

8

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

9

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

10

মুক্তি পেল রোমান্টিক থ্রিলার নাটক ‘পানকৌড়ি মেয়ে’

11

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

12

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

13

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে

14

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

15

খালেদা জিয়ার ইন্তেকালে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের শোক

16

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

17

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

18

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

19

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

20
সর্বশেষ সব খবর