Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জেল

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জেল

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম সবুজ (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সবুজ নালিতাবাড়ী পৌরশহরের ছিটপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে নালিতাবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ছিটপাড়া এলাকায় সবুজের নিজ বাড়ি থেকে তাকে ৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সবুজকে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এসআই নুরুল আমিন, এসআই রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

1

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

2

দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্

3

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

4

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

5

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

6

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

7

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

8

খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে নেই ছিটেফোঁটাও

9

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

10

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

11

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

12

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট

13

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

14

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

15

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

16

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

17

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু চলতি মাসেই

18

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

19

ফের গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

20
সর্বশেষ সব খবর