Deleted
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ দিয়ার, ক্ষুর, কেঁচি, চোরাইকৃত মোটরসাইকেল এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকা থেকে গত ২১ অক্টোবর সকালে মোটরসাইকেলে দুই যুবক এসে পিস্তল ঠেকিয়ে মঞ্জু রানী নামের গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরে যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলার সালথা উপজেলা থেকে শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) ও তার সহযোগী রায়হান মোল্লাকে (২৫) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ দিয়ার, ক্ষুর, কেঁচি এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুসারে খুলনা জিরো পয়েন্ট এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শরীফুল ইসলাম ও রায়হান মোল্লার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তারা ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে পুনরায় কার্যক্রম শুরু করে। শরীফুল ইসলামের নামে ডাকাতি, খুন ও ছিনতাইয়ের ১০টি মামলা রয়েছে।

এর আগে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি শহরের ঝিলটুলী এলাকা দিয়ে রিকশায় ডিউটিতে যাওয়ার সময় স্টাফ নার্স অরুনিমা ভৌমিকের গলা থেকে চেন টান দিয়ে নেয়ার সময় তিনি মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার মামলার প্রধান আসামী শরীফুল ইসলাম। পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে জামিনে বের হয় শরীফুল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক বদলে রাখা হলো ‘ওসমান

1

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

2

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

3

আল্লাহ-রাসূলকে নিয়ে কটূক্তিকারী আবুল সরকারের জামিন নামঞ্জুর

4

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

5

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

6

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

7

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

8

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

9

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

10

স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের বাধ্যবাধকতা

11

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

12

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

13

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

14

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

15

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

16

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

17

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

18

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

19

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

20
সর্বশেষ সব খবর