Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ভ্যান মহাসড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়ে নিহত হন।

দুর্ঘটনায় নিহতরা হলেন, ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি গ্রামের আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম (৪৬) এবং ডাসার থানার পান্তাপাড়া গ্রামের রুহুল হাওলাদারের ছেলে ভ্যানচালক নয়ন হাওলাদার (২২)।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, ‘কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তারা তিনজনই একটি ভ্যানের ওপর বসা ছিলেন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এই দুর্ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-৩ আসনেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

1

হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

2

যেভাবে রান্না করবেন ভাজা মাশরুম ও পালংশাকের তরকারী

3

‘ফিজ অবিশ্বাস্য, তাকে সামলানো খুব সহজ’: মিকি আর্থার

4

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

5

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

6

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

7

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

8

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

9

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএ

10

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

11

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

12

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

13

তারেক রহমানের ফ্লাইট থেকে প্রত্যাহার করা হল ২ ক্রুকে

14

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

15

গাজায় ইসরাইলের বর্বরতায় জাতিসংঘের উদ্বেগ

16

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

17

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

18

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

19

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

20
সর্বশেষ সব খবর