Deleted
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

বগুড়ায় ধর্ষণ মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ ইলিয়াস হোসেন (২৮) নামের ওই আসামিকে সদর থানা পুলিশের একটি দল শহরের সাতমাথায় সপ্তপদী মার্কেটের সামনে থেকে আটক করে। গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার আব্দুল করিমের ছেলে এবং বিভিন্ন আবাসিক হোটেলের নারী ব্যবসায়ীদের দালাল হিসেবেও পরিচিত। তাকে আজ শুক্রবার (৭ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী জানা যায়, স্বামী-সন্তান নিয়ে সংসার করা এক নারীর সঙ্গে মোবাইল ফোনে ইলিয়াস হোসেনের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা নিয়মিত ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন।

এই সম্পর্কের সুযোগ নিয়ে ইলিয়াস ওই নারীকে তার স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করার জন্য প্ররোচিত করতে থাকে। একপর্যায়ে ওই নারী তার স্বামীকে তালাক দেন এবং প্রায় ৬-৭ ভরি সোনার গহনা ও ১০-১২ লাখ টাকা নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর ইলিয়াস ভালোবাসার অজুহাতে এবং প্রেমের ফাঁদে ফেলে ওই নারীকে কিছুদিনের জন্য বগুড়ায় নিয়ে আসে। পরে শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে তারা সেখানে বসবাস শুরু করে।

প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত ইলিয়াস হোসেন বিভিন্ন আবাসিক হোটেলের নারী ব্যবসায়ীদের দালাল হিসেবে এলাকায় পরিচিত।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

1

তারেক রহমানকে কটূক্তি করে গ্রেফতার হওয়া শিক্ষকের জামিন মঞ্জু

2

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

3

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

4

ট্রাইব্যুনালে আনা হল রাজসাক্ষী মামুনকে

5

ইন্তেকাল করলেন মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান

6

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

7

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

8

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

9

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

10

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

11

খালেদা জিয়ার ইন্তেকালে বিএনপির ৭ দিনের শোক

12

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

13

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

14

ভারতের প্রধানমন্ত্রী হবে হিজাবি নারী, ওয়াইসির বক্তব্য ঘিরে ব

15

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

16

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

17

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঐতিহাসিক 'শান্তিচু

18

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

19

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

20
সর্বশেষ সব খবর