Deleted
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চিত্রগ্রাহক ও নিউজ সেভেন্টি ওয়ান টিভির এডিটর রাহিদ হোসেনের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল হাসান জুয়েল, এনটিভির বিশেষ প্রতিনিধি ও দৈনিক মুন্সিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মাইনউদ্দিন সুমন, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি মো. হুমায়ুন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শুভ ঘোষ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জিতু রায়, দৈনিক বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি নাজির হোসেন, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন শিহাব, নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাংস্কৃতিক কর্মী মরিয়ম আক্তার আয়েশা, রাহিদের বাবা মোহাম্মদ আলী ও মা তাসলিমা বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, “একজন পেশাদার সংবাদকর্মীর ওপর এভাবে প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। প্রকাশ্যে এমন হামলা সাংবাদিক সমাজের জন্য চরম অশনিসংকেত। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিচার না হলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।”

তারা আরও বলেন, “সাংবাদিক রাহিদ হোসেনের ওপর হামলার সাত দিন পার হলেও এখনো কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া দুঃখজনক ও উদ্বেগজনক। বরং প্রভাবশালী একটি মহল রাহিদ হোসেনকে হয়রানি করার জন্য আদালতে তার নামেই মিথ্যা মামলা দায়ের করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এতে পুনরায় হামলার আশঙ্কায় ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজান বেগ পূর্বপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সাংবাদিক রাহিদ হোসেনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায় প্রতিপক্ষ।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্স

1

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

2

ইজিবাইকে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

3

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

4

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

5

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

6

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

7

ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না: উপদেষ্টা আসিফের

8

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

9

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

10

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

11

ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ

12

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

13

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

14

সুদানে কি ঘটছে এবং কারা এ হত্যাযজ্ঞ চালাচ্ছে?

15

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

16

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

17

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

18

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

19

ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ

20
সর্বশেষ সব খবর