Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

ঢেকে গেছে নান্দনিক স্থাপনাও 

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম পয়েন্ট বড়পুল মোড় তার পরিচিত রূপ হারিয়েছে। রাজনৈতিক নেতাদের পোস্টার ও ফেস্টুনের আড়ালে ঢাকা পড়েছে মোড়টির নান্দনিক স্থাপনা। শুধু বড়পুল মোড়ই নয়, শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা ও চত্বরের সৌন্দর্যই এখন প্রচারণার আড়ালে ম্লান হয়ে গেছে।

জানা যায়, ২০২৩ সালে এই মোড়ে সৈয়দ নজরুল ইসলামের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই ভাস্কর্যটি সরিয়ে শিক্ষার্থীরা সেখানে একটি নান্দনিক ইসলামিক স্থাপনা তৈরি করে। কিন্তু বর্তমানে সেই স্থাপনাটিও পোস্টার-ব্যানারে ঢেকে যাওয়ায় দূর থেকে মোড়টির পরিচিত রূপ বোঝার উপায় নেই।

শহরের প্রধান ছয়টি মোড় ঘুরে দেখা গেছে, দু-একটি ছাড়া প্রায় সব চত্বরই পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রচারণায় ঢাকা পড়েছে। পৌরসভা থেকে যত্রতত্র পোস্টার-ফেস্টুন না লাগানোর বিষয়ে একাধিকবার জরুরি বিজ্ঞপ্তি জারি করা হলেও বাস্তবে তার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ গণমাধ্যমকে বলেন, "পোস্টার অপসারণে আমাদের পদক্ষেপ চলমান আছে। জাতীয় সংসদ নির্বাচন ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন সামনে থাকায় বিভিন্ন সময় পোস্টার লাগানো হয়েছে। যেখানে এখনো পোস্টার রয়ে গেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"

কিশোরগঞ্জের সৌন্দর্যবর্ধন, ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষানগরীর পরিচয় তুলে ধরতে বিভিন্ন সময় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তবে পোস্টারের আড়ালে সেগুলোর তাৎপর্য এখন অদৃশ্য।

কালিবাড়ি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য যে স্থাপনাগুলো করা হয়েছে, সেগুলোই আজ দৃষ্টিকটূ হয়ে উঠেছে। শুধু পোস্টার অপসারণ নয়, এ ব্যাপারে কঠোর আইন প্রয়োগ করা জরুরি।" গুরুদয়াল সরকারি কলেজের সামনে ২০১৫ সালে নির্মিত মুক্তমঞ্চটিও পোস্টারের আড়ালে তার পরিচিত রূপ হারাচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

1

ধর্মঘট প্রত্যাহার করে এলপিজি গ্যাস বিক্রি শুরু ব্যবসায়ীদের

2

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

3

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

4

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

5

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

6

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

7

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

8

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

9

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

10

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

11

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

12

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

13

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

14

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

15

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

16

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

17

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

18

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

19

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

20
সর্বশেষ সব খবর