Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মদন উপজেলার মহিউদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন মদন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী।

এ অগ্নিকাণ্ডে মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটের  প্রায় ১৭টি দোকানে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 

মদন ফায়ার সার্ভিস স্টেশন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী কার্যক্রম শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে নিজ নিজ বাসায় চলে যান ব্যবসায়ীরা।

বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন মার্কেটের পশ্চিম গলির মা অর্ণালী বস্ত্র বিতানে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে পাশের দোকানের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে কয়েকটি দোকানে  ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টা দেড়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী জানান, মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকানের ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মালামাল উদ্ধার হয়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা ও  নগদ ৩৬ লাখ ৪০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ও পুষ্টিতে পিছিয়ে বরিশালের দরিদ্র-অতিদরিদ্র জনগোষ

1

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

2

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

3

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

4

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

5

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

6

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

7

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

8

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

9

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

10

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

11

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

12

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

13

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

14

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

15

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

16

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

17

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

18

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

19

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

20
সর্বশেষ সব খবর