Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের জন্য দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা  হয়।
বৈঠক থেকে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয়।
এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
এছাড়া, আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
আইএ/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

1

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

2

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

3

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

4

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

5

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

6

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

7

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

8

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

9

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

10

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

11

গাজীপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের নাশকতার চেষ্টা, গ্রেপ্ত

12

একটানা তৃতীয়বারের মতো কমল স্বর্ণের দাম

13

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

14

‘আমার হাজবেন্ড সালমান শাহকে খুন করাইছে আমার ভাইরে দিয়া’

15

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

16

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

17

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

18

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

19

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

20
সর্বশেষ সব খবর