Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা ফখরুল

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি  তৈরি হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক চড়াই–উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্ত, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি। এই গণ-অভ্যুত্থানের পর নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ এসেছে।’

তিনি বলেন, মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশনের মাধ্যমে আমরা সংস্কারের সনদ স্বাক্ষর করেছি। বর্তমানে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিস্থিতি ও পরিবেশ তৈরি হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি কাজে লাগিয়ে তাদের প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন। সেই পার্লামেন্টের মাধ্যমে তারা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।

তিনি বলেন, ‘বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে। আমাদের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি—বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে অবশ্যই দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।’

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও বলেন, ‘চেয়ারপার্সন বর্তমানে অত্যন্ত অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তা’আলা যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফেরত আনেন এবং দেশের জন্য কাজ করার সুযোগ দেন।’

সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘তার মেডিকেল বিষয়গুলো ডা. জাহিদের তত্ত্বাবধানে রয়েছে। তিনি নিশ্চয়ই বিস্তারিত তথ্য দিতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ, এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই চিকিৎসা কার্যক্রম চলছে।’
আযহার/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত আটক

1

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিলেন

2

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

3

যশোরে মনোনয়ন বাতিল হলো বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থ

4

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

5

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

6

আ. লীগের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ

7

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

8

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

9

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

10

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

11

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

12

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

13

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

14

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

15

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

16

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

17

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

18

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

19

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

20
সর্বশেষ সব খবর