Deleted
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান

শ্রদ্ধা নিবেদনে জাতীয় স্মৃতিসৌধে আসছেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার সাভারে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে স্মৃতিসৌধ অনেকটাই সাজিয়ে-গুছিয়ে রেখেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। এ ছাড়া স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল থাকবে সীমিত।

জাতীয় স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ গণপূর্ত অধিদফতর ও পুলিশ সূত্রে জানা যায়, তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসছেন। সেজন্য বৃহস্পতিবারই স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে লেকের পানি। স্মৃতিসৌধ এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে জেলা পুলিশ। নিয়োজিত থাকবেন এক হাজারের বেশি পুলিশ সদস্য। 

বৃহস্পতিবার বিকালে সরেজমিন গিয়ে স্মৃতিসৌধ সাজানোর কাজ করতে দেখা যায় কর্মীদের। এ ছাড়া সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। আমরা জানতে পেরেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এমনিতে স্বাভাবিক দিনে যেভাবে স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হয়, ফুল দেওয়ার জন্য পরিচ্ছন্ন রাখা হয়, সেগুলো আগেভাগেই সম্পন্ন করে রাখা হয়েছে। যেহেতু তিনি আসবেন, যেসব এলাকা অতিথিরা ব্যবহার করবেন, সেগুলো পরিচ্ছন্ন রাখা হয়েছে। পুরো কমপ্লেক্স ও লেক পরিষ্কার করা হয়েছে। নির্দেশনা পেলে পুরো কমপ্লেক্সে সাধারণ মানুষের যাতায়াতও বন্ধ রাখা হবে। সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা থাকবেন।’ 

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পোশাকের পাশাপাশি ট্রাফিক, ডিবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।’

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

1

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে: আইন উপদেষ্টা

2

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

3

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়

4

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

5

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

6

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

7

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

8

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

9

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

10

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

11

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

12

চাঁদার দাবিতে গ্রীন বায়োটেকনোলজি কারখানায় হামলা: গুলি ও কক

13

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

14

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

15

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গণঅধিকার পরিষদের

16

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

17

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

18

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

19

শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: আইনজীবী আমির হোসেন

20
সর্বশেষ সব খবর