Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচ দাবিতে জামায়াতসহ আট দলের বিভাগীয় শহরে বিক্ষোভ আজ

পাঁচ দাবিতে জামায়াতসহ আট দলের বিভাগীয় শহরে বিক্ষোভ আজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দাবিতে আজ শনিবার ঢাকাসহ সব মহানগরী ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। 

অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। 

এর আগে গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।

শনিবারের বিক্ষোভ মিছিল সফল করতে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে বিবৃতি দিয়েছে দলগুলো। এতে জনগণকে এই গুরুত্বপূর্ণ দাবি আদায়ে শরিক হতে আহ্বান জানানো হয়। 

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলগুলো।

আজ সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। পরে ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবেন জামায়াত ও সমমনা আট রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

1

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

2

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

3

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

4

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

5

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

6

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

7

কিশোরগঞ্জের নতুন ডিসি আসলাম মোল্লা

8

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

9

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

10

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: খ

11

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

12

আপেল কি ব্রণ কমায় ?

13

গত তিন মাসে কোটিপতি বেড়েছে ৭৩৪ জন

14

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

15

বৈষম্যবিরোধী আন্দোলনে দণ্ডিত বাংলাদেশীদের ক্ষমা করলো আমিরাত

16

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

17

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

18

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

19

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

20
সর্বশেষ সব খবর