Deleted
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

বাংলাদেশ এখন এক সংকটময় সময় পার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ, আর সেজন্য অনেক অমতের মাঝেও রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য প্রয়োজন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।
 নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, তাদের শাপলা প্রতীক দিতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে ইসি। শাপলা না দিয়ে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে কমিশন। তবু এনসিপি শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে।

তবে একই ধরনের আচরণ ভবিষ্যতেও করলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে। ইসি যদি আগের মতো কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

1

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

2

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

3

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

4

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

5

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

6

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

7

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে

8

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

9

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

10

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

11

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

12

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

13

যে আসনে লড়বেন বাবর

14

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি

15

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

16

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্

17

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

18

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

19

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

20
সর্বশেষ সব খবর