Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

দোয়া মাহফিলে অংশ নিতে বিকাল ৪টার দিকেই মসজিদে পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে মসজিদের দ্বিতীয় তলায় মোনাজাতে অংশ নেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান এবং তাদের সন্তানরা। 

দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান এবং ডা. এ জে এম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় নেতাকর্মী ছাড়াও কয়েক বিপুলসংখ্যক সাধারণ মানুষ এই মিলাদে শরিক হন। 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

1

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জ

2

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

3

এলাকায় এনসিপি'র কোনো অস্তিত্ব নাই : মির্জা ফখরুল

4

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার জানাজা সম্প

5

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

6

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

7

কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

8

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

9

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

10

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

11

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

12

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

13

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

14

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

15

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

16

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

17

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

18

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

19

হাদি হত্যার প্রতিবাদে মিছিল শেষে ফেরার পথে বাসের ধাক্কায় শিব

20
সর্বশেষ সব খবর