Deleted
প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, ‘আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কি না, সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তিনি আরো বলেন, গত তিন দিন (২৭, ২৮ ও ২৯ তারিখ) বেগম খালেদা জিয়া একই রকম অবস্থায় আছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, আমাদের চিকিৎসকদের ভাষায় উনি তা মেইন্টেইন করতে পারছেন। অর্থাৎ উনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা চিকিৎসা দেন কিন্তু সুস্থ করে তোলার মালিক আল্লাহ।

তাই উনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তা গ্রহণ করে তিনি যেন সুস্থ হয়ে যেতে পারেন সে জন্য দোয়া করবেন।

বিদেশে নেওয়ার বিষয়ে ডা. জাহিদ বলেন, বিদেশ নেওয়ার বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে এবং জানানো হবে। বেগম খালেদা জিয়ার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের মাধ্যমে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

1

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

2

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

3

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

4

১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীত

5

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

6

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

7

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

8

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: দিনাজপুরে ডিভাইসসহ আটক ১৬

9

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

10

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

11

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

12

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

13

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

14

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

15

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

16

আগামী সপ্তাহের শুরুর দিকে ৮ দলের প্রার্থী ঘোষণা: এহসানুল মাহ

17

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

18

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

19

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

20
সর্বশেষ সব খবর