Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নেব’

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নেব’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘‘আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন। বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন। আপনাদের দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যেকোনো দায়-দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ।’’

কথাগুলো বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার বক্তব্যের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

‘এখনকার জামায়াত অনেক শক্তিশালী’: ভাইরাল হওয়া ভিডিওতে লতিফুর রহমানকে বেশ দাপটের সঙ্গে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘‘জামায়াতকে আইগ্যা (আগের) জামায়াত মনে করিয়েন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী। নবাবগঞ্জের সমগ্র সমস্যা এখন লতিফুর রহমান দেখে।’’

প্রশাসনের ওপর নিজের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘হ্যালো ওসি সাহেব, হ্যালো এসপি সাহেব, হ্যালো ডিআইজি সাহেব—লতিফুর রহমানকে করে। কোনো লিডারের কাছে মানুষ যায় না। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, নির্দ্বিধায় এখানে থাকবেন। আপনাদের আইন-আদালত, কোর্ট-কাচারি, থানা—আমরা দায়িত্ব নেব।’’

ধর্মীয় ব্যাখ্যা: বক্তব্যে তিনি রাজনৈতিক দল ত্যাগের আহ্বান জানাতে গিয়ে ধর্মীয় প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ‘‘আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো কাজের, মন্দ কাজের জাররা জাররা হিসাব নেব।’’

লতিফুর রহমানের ব্যাখ্যা: ভিডিও ভাইরালের পর বৃহস্পতিবার সকালে লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘‘আমি শুধু আওয়ামী লীগকে নয়, বিএনপির লোকজনকেও জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি। ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছি।’’

নিষিদ্ধ ঘোষিত বা কোণঠাসা আওয়ামী লীগের কেউ তার আহ্বানে সাড়া দিয়ে জামায়াতে যোগ দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘‘না, নেতা পর্যায়ের কেউ এখনো যোগ দেননি।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

1

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

2

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

3

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

4

হলফনামায় হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ টাকা

5

৮ খণ্ডে ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

6

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন

7

জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

8

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

9

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

10

দলীয় নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুলের আবেগঘন পোস্

11

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

12

সাংবাদিকের মামলায় জুলাই যোদ্ধা সুরভী ২ দিনের রিমান্ডে

13

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

14

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

15

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

16

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

17

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

18

খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি সোহেলের গভীর শোক

19

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

20
সর্বশেষ সব খবর