Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রেখেছেন হাসনাত আবদুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাঁর নির্বাচনি হলফনামা দাখিল করেছেন। ২৯ ডিসেম্বর দেবিদ্বারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

হলফনামার তথ্য অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এর মধ্যে একটি বড় অংশ অর্থাৎ ২৬ লাখ টাকার স্বর্ণ ব্যাংকে জমা রয়েছে। এছাড়া তাঁর এক লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে তিনি তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা।

পেশায় ব্যবসায়ী হাসনাত আব্দুল্লাহ হলফনামায় উল্লেখ করেন, তাঁর নামে কোনো কৃষি জমি নেই। তবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন বিনিয়োগ করা আছে। এছাড়া তাঁর বা তাঁর পরিবারের কোনো সদস্যের (পিতা-মাতা, স্ত্রী ও সন্তান) নামে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই।

হলফনামার একটি উল্লেখযোগ্য দিক হলো, তরুণ এই নেতার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। তিনি উল্লেখ করেছেন, তাঁর স্ত্রী একজন গৃহিণী এবং তাঁর আয়ের ওপর তাঁর পিতা-মাতা ও সন্তান নির্ভরশীল।

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম এই তরুণ নেতা কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত জোটের সমর্থিত প্রার্থী হিসেবে তাঁর এই নির্বাচনে অংশগ্রহণ স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চালু হলো কুয়াশায় বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি

1

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

2

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

3

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

4

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

5

প্রাথমিক লাইসেন্স পেলো 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

6

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

7

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

8

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

9

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

10

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

11

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

12

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

13

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

14

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

15

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

16

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

17

‘ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে জামায়াত’

18

যে কারণে এইচএসসি পাসের ধস

19

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

20
সর্বশেষ সব খবর