Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তারেক রহমান

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামনে রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে জানিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে।”

দলের ভেতরে মনোনয়ন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জনের প্রেক্ষাপটেই এই কড়া বার্তা দেন তারেক রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে। এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য তোমার দল। মুখ্য হচ্ছে ধানের শীষ। সুতরাং এখানে ধানের শীষকেই গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “সামনের সময় অত্যন্ত কঠিন এবং ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। আন্দোলনের সময় যেভাবে মানুষকে বোঝানো হয়েছে, ঠিক সেভাবেই দেশ গড়ার পরিকল্পনার বিষয়েও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এখন দেশে এক ধরনের প্রচারণা চলছে—একজন বিশেষ কেউ ভালো, আর বাকি সবাই খারাপ। এটা গণতন্ত্রের জন্য ডেঞ্জারাস ব্যাপার।”

তিনি বলেন, “গত ১৬ বছর একটা দল প্রচার করত—শুধু তারাই ভালো, আর বাকি সবাই খারাপ। ৫ তারিখের পর সেটির বোধ হয় কোনো পরিবর্তন হয়নি। এখনো আবার এক ধরনের প্রচারণা চলছে যে একজন ভালো আর বাকি সবাই খারাপ। এসব প্রচারণার পরিবর্তন অত্যন্ত জরুরি।”

বর্তমানে দেশে অর্থনৈতিক দুরবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস। সেই অবস্থার পরিবর্তন করতে হলে জনগণের অংশগ্রহণ ছাড়া আমরা পারব না।”

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

1

আইন প্রণয়নের জন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন আহমদ

2

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

3

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

4

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

5

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

6

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

7

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

8

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

9

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

10

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

11

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপির মঞ্

12

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

13

‘চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেল মবোক্রেসি’: সালাহউদ্দিন আহমদ

14

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

15

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

16

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

17

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

18

তামিমকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক

19

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

20
সর্বশেষ সব খবর