Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ারী

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আগামীকালের (১৩ নভেম্বর) 'লকডাউন' কর্মসূচি ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, "আগামীকাল সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপি'র এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। দেশে তাদের মরণ হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।"

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স; স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের এক যৌথমঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবির বিষয়ে জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা দলকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আদায় না করে ফিরবেন না। গণভোট বাংলাদেশে হতেই হবে। বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না। কারণ, গণভোট দেশের বড় একটা অংশ চায়। সে তুলনায় দলটির নেতাকর্মীরা একদম চুনোপুঁটি।"

গণভোট প্রসঙ্গে এনসিপি'র এই নেতা আরও বলেন, "খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন। এই কারণে বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখন যারা রয়েছেন, তারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলে আমাদের করার কী আছে?"

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারকে 'জনবিচ্ছিন্ন সরকারে' পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, "গত এক বছরে যারা নিজেদের অধিকার নিয়ে সরকারের কাছে এসেছে, কারও দাবিই সরকার পূরণ করতে পারেনি। সরকার প্রতিশ্রুতি দিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আবার মাঠে নামতে হচ্ছে— এটা সরকারের জন্য লজ্জার।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

1

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

2

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

3

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

4

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

5

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

6

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

7

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

8

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

9

মেসিকে জার্সি উপহার দিলেন টেন্ডুলকার

10

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

11

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

12

সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা

13

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

14

চলছে হরিণের ফাঁদ থেকে উদ্ধার বাঘটির চিকিৎসা

15

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

16

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

17

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

18

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

19

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

20
সর্বশেষ সব খবর