Deleted
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গণে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের ছাত্রদলে যোগদান। অর্ধশতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে গতকাল রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, "ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বের মধ্যেও যে ইতিবাচক পরিবর্তন আসছে, রুবেলদের যোগদান তারই প্রমাণ। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সঠিক ঠিকানায় এসেছে। নতুন বাংলাদেশ নির্মাণে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

মো. রুবেল জানান, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু প্রশ্ন তার মনকে নাড়া দিলে তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন। এরপর ছাত্রদলে যোগ দেওয়ায় নানা হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে।

২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হওয়া রুবেল একে একে রামগড়, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক এবং সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নিজের অতীত প্রসঙ্গে তিনি বলেন, "অনেকটা জীবন ভুল পথে ব্যয় করেছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ভুল সিদ্ধান্ত নিয়েছি। শৈশব-যৌবনের মূল্যবান সময় এবং অনেক মামলা ঝামেলা দিয়েছি। এখন সঠিক পথে নতুনভাবে শুরু করতে চাই।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

1

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

2

ভারতে বসে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান দিল

3

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

4

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

5

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

6

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

7

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

8

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

9

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ: আজ থেকে ইসিতে করা যাবে আপিল

10

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

11

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

12

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

13

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

14

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

15

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

16

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

17

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

18

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

19

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

20
সর্বশেষ সব খবর