Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই, যারা কাম্য নয়, তারা এসে হাজির হয়ে যেতে পারে।

এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেব।’
এ সময় তিনি বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিওর বিষয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশের সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি।

মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে, কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবশে সৃষ্টি না হলে আমরা যাব না।’

তিনি আরো বলেন, ‘প্রথমত, আমরা যুদ্ধ করতে যাব না, দ্বিতীয়ত, এমন কোনো কর্তৃপক্ষ থাকবে, যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব নয়, সে ক্ষেত্রে আমরা যাব না। আমাদের শর্তগুলো পরিষ্কার। এরপর আমরা চিন্তাভাবনা করব।’

মায়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে, ওদের রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন, তারা এক্সাক্টলি  কী করছেন এই ঘণ্টায় ঘণ্টায় বা এক দিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। আপনারা জানেন যে এ বিষয়টি অনেকখানি ডিল করেন ড. খলিলুর রহমান। আনফরচুনেটলি তিনি এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে এলে হয়তো এ বিষয়ে তথ্য জানাতে পারবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির উপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত নয় : বিজিব

1

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

2

বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেব

3

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

4

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

5

হাফ ভাড়া না নেওয়ায় শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, অর্ধশতাধিক বাস

6

সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক, মনোনয়ন বৈধ

7

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

8

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

9

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭

10

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

11

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

12

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

13

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

14

মাতৃমৃত্যু হ্রাসে পীরগাছায় 'জননী' প্রকল্পের এডভোকেসি সভা

15

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

16

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

17

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

18

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

19

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

20
সর্বশেষ সব খবর