Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

ওপার বাংলার সুপারস্টার জিৎ শুটিং সেটে আহত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ তার নতুন সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর নির্মাণাধীন ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির সেটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আঘাত পাওয়ার পর বর্তমানে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমার একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। পুরো সপ্তাহ জুড়েই জিতের শুটিং শিডিউল ছিল। তবে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিনেতা ঠিক কীভাবে বা শরীরের কোথায় আঘাত পেয়েছেন, সে বিষয়ে প্রযোজনা সংস্থা বা পরিচালক বিস্তারিত কিছু জানাননি। পরিচালক পথিকৃৎ বসু আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ নিশ্চিত করতে পারেননি।

এই ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-র ভূমিকায়। ১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। ব্রিটিশবিরোধী আন্দোলনের এই উত্তাল দিনগুলো নিয়েই নির্মিত হচ্ছে অ্যাকশন ঘরানার এই সিনেমাটি।

অনন্ত সিংহ তার জীবনের শেষ পর্যায়ে নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম যুক্ত ছিল। ইতিহাসের এই বর্ণাঢ্য ও বিতর্কিত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার কঠোর পরিশ্রমের মধ্যেই জখম হলেন অভিনেতা। বর্তমানে জিতের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত-অনুরাগীরা।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার ফুয়াদের সামনে বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের চ

1

নির্বাচনের আগে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

2

চরমোনাই পীর-মামুনুলের দলে থাকছে না জামায়াত

3

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

4

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

5

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না পের

6

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

7

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

8

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

9

বুধবার বাদ যোহর জানাজা, দাফন শহীদ জিয়ার সমাধি পাশে

10

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

11

জলঢাকায় গরু চুরি করতে গিয়ে ধাওয়া: জলপাই গাছে উঠেও রক্ষা পেলে

12

মুন্সীগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

13

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

14

গণভোটের ফলাফল জানালো ইসি

15

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

16

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

17

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

18

ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের

19

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

20
সর্বশেষ সব খবর