Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

সারাদেশের মানুষের গড় মাথাপিছু আয়ের তুলনায় রাজধানী ঢাকায় বসবাসকারীদের আয় প্রায় দ্বিগুণ। যেখানে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার, সেখানে ঢাকায় বসবাসরত একজন ব্যক্তির গড় আয় ৫ হাজার ১৬৩ ডলার (প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা)।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির প্রকাশিত 'অর্থনৈতিক অবস্থার সূচক'-এ এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশই আসে ঢাকা থেকে। এছাড়া দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশের যোগান দেয় রাজধানী। দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশের বেশি মানুষ ঢাকায় বসবাস করে, যা এশিয়ার শহরগুলোর মধ্যে সর্বোচ্চ।

ডিসিসিআই-এর সূচকে আরও উল্লেখ করা হয়, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ সম্পন্ন হয় ঢাকা থেকে। অর্থনীতিতে খাতের প্রভাব তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ৩৬৫টি প্রতিষ্ঠান দেশের মোট উৎপাদন খাতের ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে। একইভাবে, সেবা খাতের সিংহভাগ ২৮৯টি প্রতিষ্ঠানের দখলে এবং তৈরি পোশাক খাতের ৫৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র ২১৪টি প্রতিষ্ঠান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত

1

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

2

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

3

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

4

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

5

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

6

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

7

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

8

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

9

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদী: মির্জা ফখরুল

10

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

11

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

12

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

13

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

14

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

15

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

16

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

17

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

18

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

19

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

20
সর্বশেষ সব খবর