Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড় ভাই লতিফ সিদ্দিকীর জামিন হওয়াকে "বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থার প্রমাণ" হিসেবে মন্তব্য করেছেন তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টে লতিফ সিদ্দিকীর জামিন আদেশের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, "আমার ৮৬ বছরের বড় ভাই, অথচ তার বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। আমার নিজেরই বয়স ৮০ বছর। আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে 'জয় বাংলা' বলে মুক্তিযুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়েই বেঁচে থাকবো।"

তিনি আরও বলেন, "বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিন প্রমাণ করে যে, বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের সেই আস্থা অটুট আছে। আমি বিশ্বাস করি, এই মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আমি তাদের মুক্তি দেওয়ার অনুরোধ করছি।"

এদিন হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসন লিয়নের সমন্বয়ে গঠিত বেঞ্চ লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলমকে ছয় মাসের জামিন দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

1

জোট সম্ভাবনা অনিশ্চিত, জামায়াতের ভূমিকা নিয়ে ইসলামী আন্দোলনে

2

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

3

যে আসনে লড়বেন বাবর

4

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

5

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

6

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

7

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

8

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

9

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

10

ল্যাবের রিপোর্ট নয়, এবার সেলফি দেখেই রোগ ধরবে এআই: জেনে নিন

11

বিদেশ থেকে আনা মোবাইল ফোন নিবন্ধনের উপায় জানাল বিটিআরসি

12

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

13

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

14

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়

15

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

16

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

17

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে বাংলাদেশে শোয়েব আখত

18

বর্তমানে খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: শফিকুল আলম

19

ভোটার তালিকা হালনাগাদ: সাতক্ষীরা সীমান্তে বিজিবি সতর্ক, জড়ো

20
সর্বশেষ সব খবর