Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক: ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রেখেছিলেন প্রসূন আজাদ। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করলেও হঠাৎ করেই নিজেকে আড়ালে নিয়ে যান। কেন তিনি অভিনয় ছাড়লেন—দীর্ঘদিন পর ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে সেই কারণ খোলাসা করেছেন এই অভিনেত্রী।

বুধবার (৭ জানুয়ারি) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়। প্রসূন জানান, অভিনয় ছাড়ার পেছনে মূলত চারটি কারণ ছিল—আর্থিক অসামঞ্জস্য, সাধারণ জীবনের আকাঙ্ক্ষা, সংসারের প্রতি মনোযোগ এবং শারীরিক পরিবর্তন।

ইনস্টাগ্রামে ভক্তের প্রশ্নের উত্তরে প্রসূন লিখেছেন, ‘‘অভিনয় একটি ব্যয়বহুল পেশা। এখানে বিনিয়োগের তুলনায় লাভের অনুপাত কম। তার ওপর এককালীন টাকা পাওয়া যায়, অথচ এটিই আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি।’’

তিনি আরও ব্যাখ্যা করেন, ‘‘১০-১৫ বছর আগে ১৫ দিন পরপর পার্লারে আমার খরচ হতো সাত-আট হাজার টাকা। শুধু কাপড় আয়রন করতেই খরচ পড়ত পাঁচ-ছয় হাজার টাকা। দামি কাপড়, নিয়মিত খাওয়া আর জিমের খরচ—সব মিলিয়ে ব্যয় ছিল অনেক।’’

প্রসূন আজাদ। ছবি:ফেসবুক

সুপারস্টারের ‘অস্বাভাবিক’ জীবনযাপন তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। প্রসূন বলেন, ‘‘আমি চেয়েছিলাম কিছুদিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে। অস্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলেছিলাম। তার মধ্যে সুপারস্টারের জীবন বজায় রেখে একজন মধ্যবিত্ত পরিবারের বউ হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করাটাও ভাবাচ্ছিল।’’

 বর্তমানে দুই সন্তানের জননী প্রসূন আজাদ সংসার ও ব্যবসায় মনোযোগী। তিনি জানান, তার সবসময়ই গৃহিণী হওয়ার শখ ছিল। ‘‘এত কষ্ট করে বাইরে কাজ করলে গৃহিণী হওয়া যায় না,’’ বলে মন্তব্য করেন তিনি। এছাড়া অভিনয় ছাড়ার পেছনে নিজের মুটিয়ে যাওয়াকেও (স্থূলতা) কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। প্রসূন লেখেন, ‘‘মোটা হয়ে গিয়েছিলাম, সেটাও একরকম সমস্যা ছিল। লজ্জা-সংকোচ বেড়ে যায়। কেউ বেশি সময় তাকিয়ে থাকলে বিরক্ত লাগত। তাই মনে হলো, এখন অভিনযয়ের সময় নয়।’’

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা প্রসূন আজাদ ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সর্বনাশা ইয়াবা’, ‘অচেনা হৃদয়’ ও ‘পদ্মপুরাণ’।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

1

সবাই মিলে একসাথে দেশ গড়ার সময় এসেছে: তারেক রহমান

2

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

3

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

4

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

5

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

6

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

7

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

8

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, রাষ্ট্রীয় মর্যাদায়

9

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

10

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

11

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

12

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

13

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

14

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

15

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

16

আইফোন তৈরি হচ্ছে ঢাকায়, অবৈধ ৩ চীনা নাগ‌রি‌ক গ্রেফতার

17

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

18

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

19

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

20
সর্বশেষ সব খবর