Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

পরবর্তী সময়ে একজন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

গত সোমবার সকালে দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

একই দিন দুপুরে মেঘনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের ফটোকপি জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মী।

মনোনয়নপত্র জমাদানের আগে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং পরে মেঘনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন।

দোয়া অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।

তিনি বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দিনের ভোট রাতে হওয়ার মতো ঘটনার মধ্য দিয়ে একতরফা নির্বাচন হয়েছে, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জীবনের শেষ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আপনারাও গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আগামী দিনে আপনাদের পাশে থেকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করব।’

দুটি দোয়া অনুষ্ঠানে অংশ নেন দাউদকান্দি ও মেঘনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ড. খন্দকার মারুফ হোসেন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, কুমিল্লা-১ আসনে তিনি এবং ড. খন্দকার মোশাররফ হোসেন উভয়েই বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল মঙ্গলবার শোক জ্ঞাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বাবা-ছেলের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে কথা হয় ড. খন্দকার মারুফ হোসেনের সঙ্গে।

একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ১০ জন। 

তাদের মধ্যে রয়েছেন– খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের জামাল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওমর ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওবায়েদ উল্লাহ, আমার বাংলাদেশ পার্টির সফিউল বাসার, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোজিত ধীমন, জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেখার আহসান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু জায়েদ আল মাহমুদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

1

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

2

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

3

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

4

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

5

প্রেমের প্রস্তাবে অস্বীকৃতির জন্য বনশ্রীর সেই স্কুলছাত্রী খু

6

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

7

৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও বের হচ্ছে বিষাক্ত গ্যাস

8

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

9

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

10

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

11

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

12

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

13

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার

14

কাল থেকে শুরু হচ্ছে চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

15

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

16

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

17

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

18

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

19

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

20
সর্বশেষ সব খবর