Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৪। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এই অভিযান চালানো হয়। আটক কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিকে নজরদারিতে রাখার পর সকালে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তি এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ বা চালান করতেন। আটকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

1

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

2

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

3

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

4

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

5

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

6

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

7

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

8

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

9

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

10

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

11

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

12

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

13

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

14

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

15

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

16

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

17

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

18

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় পড়া চলছে

19

নির্বাচনের আগে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

20
সর্বশেষ সব খবর