Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন সাত ক্রিকেটারকে নিলাম থেকে বাদ রাখার পর এবার ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি লিগে যেন কোনো ধরনের দুর্নীতি ঢুকতে না পারে, সেই লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মৌসুমে প্রতিটি বিপিএল দলে সিআইডির সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এ উদ্দেশ্যে সিআইডির সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। রোববার (৩০ নভেম্বর) বিপিএল নিলাম শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সিআইডির কর্মকর্তাদের যুক্ত করা প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, "খেলার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের ইন্টেগ্রিটি ইউনিট তো থাকবেই, পাশাপাশি বাংলাদেশ পুলিশের সিআইডির সঙ্গে একটি এমওইউ করতে যাচ্ছি। প্রতিটি দলে সিআইডির দুই কর্মকর্তা—একজন ইউনিফর্মে, আরেকজন সাদা পোশাকে—সঙ্গী থাকবেন।"

ফিক্সিং রোধে সিআইডির সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, "সিআইডি দেশের সবচেয়ে উন্নত অপরাধ তদন্ত সংস্থা। তাদের কাছে আধুনিক প্রযুক্তি রয়েছে। এমনকি প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপের কথোপকথনও তারা বিশ্লেষণ করতে পারে। সব ধরনের সরঞ্জাম তাদের হাতে আছে। আমরা সরকারের সঙ্গে সমন্বয়ে কাজ করতে চাই, যেন খেলার স্বচ্ছতা বজায় থাকে এবং আমাদের আন্তরিকতা নিয়েও কোনো প্রশ্ন না থাকে।"

উল্লেখ্য, সর্বশেষ আসরে ফিক্সিংয়ের অভিযোগে বাদ পড়া সাত ক্রিকেটারের তালিকায় এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেনের মতো পরিচিত মুখও ছিলেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

1

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

2

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

3

মিরপুর সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

4

সুদানে ব্যস্ত বাজারে ড্রোন হামলায় নিহত ১০

5

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

6

হাদিকে হত্যাচেষ্টা: র‍্যাবের হাতে গ্রেফতার মাসুদের ঘনিষ্ঠ সহ

7

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

8

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

9

নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা

10

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

11

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

12

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

13

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

14

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

15

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

16

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

17

দুই উপদেষ্টার পদত্যাগে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

18

বাড়িতে ককটেল বিস্ফোরণ, যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

19

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

20
সর্বশেষ সব খবর