Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতসহ দেশের রাজনৈতিক দলগুলো।

একদিকে পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতসহ আটটি দল। অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট এবং জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকা না থাকা প্রসঙ্গে মাঠে সরব বিএনপিসহ সমমনা দলগুলো।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। 

এদিন আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়েও দেশের রাজনীতিতে উত্তেজনা রয়েছে। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়ে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে। 

তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।বুধবার বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সঙ্গে জুড়ে দিয়েছেন শিশুর সঙ্গে তোলা একটি ছবি।যেখানে হাদির হাতে ‘জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র’ নামে একটি বই রয়েছে আর শিশু কাঁধে একটি কাঠের লাঠি। 

হাদি লিখেছেন, ‘এই পিচ্চি আমার জন্য লাঠিটা নিয়া আইছে। আগামীকাল সকাল ৬টায় আমরা শাহবাগ থাকবো। লাঠি আর পতাকা নিয়া চইলা আইসেন। দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

1

কিশোরগঞ্জে সাবেক চেয়ারম্যানকে দুই বছরের সশ্রম কারাদণ্ড

2

টাঙ্গাইলে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

3

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

4

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া হতাশাজনক : মিকি আর্থার

5

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

6

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

7

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

8

এসএসএফ নিরাপত্তা পাবেন না তারেক রহমান

9

জুলাই আন্দোলনে বেওয়ারিশ হিসেবে দাফনকৃত ৮ জনের পরিচয় শনাক্ত

10

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

11

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

12

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

13

সিসিইউতে খালেদা জিয়া

14

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএ

15

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

16

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

17

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

18

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

19

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

20
সর্বশেষ সব খবর